22 C
আবহাওয়া
৭:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা

ধামরাইয়ে আল্টিমেটাম শেষ না হতেই গ্রামবাসীর ওপর হামলা

বিএনএ, চট্টগ্রাম : বাড়ি ফেরার পথে হামলার শিকার হয়েছেন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম। এসময় তিন জন আহত হন। বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে শাহমীরপুর বাদামতল এলাকায় এ ঘটনা ঘটে।
ইউপি চেয়ারম্যান ছাড়াও আহত অন্য দুজন হলে যুবলীগ সহ-সভাপতি শহীদুল্লাহ ও ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর ফারুক চৌধুরী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হামলায় ভাঙচুর করা হয় ব্যবহৃত মোটরসাইকেল। ঘটনার পর স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এতে চেয়ারম্যান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হামলার প্রতিবাদে স্থানীয় লোকজন তাৎক্ষণিক পিএবি সড়কে টায়ার দিয়ে আগুণ জ্বালিয়ে দেড় ঘন্টাব্যাপী যান চলাচল বন্ধ করে দেয়। ফলে উভয় দিকে শত শত যানবাহন আটকে যায়।
কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান, চেয়ারম্যানের ওপর হামলার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরিস্থিতি স্বাভাবিক করার পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!