23 C
আবহাওয়া
৪:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » শুভেচ্ছা সফরে চট্টগ্রাম এসেছে যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ

শুভেচ্ছা সফরে চট্টগ্রাম এসেছে যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ

শুভেচ্ছা সফরে চট্টগ্রাম এসেছে যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ

বিএনএ চট্টগ্রাম: পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে যুক্তরাজ্যের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘এইচএমএস কেন্ট’। বৃহস্পতিবার(১৪ অক্টোবর) জাহাজটি  বন্দরের জেটিতে এসে পৌঁছানোর পর চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার এস এম মঈন উদ্দীন যুক্তরাজ্যের জাহাজের অধিনায়ককে স্বাগত জানান।

এর আগে বাদ্য পরিবেশন করে জাহাজটিকে অভিবাদন জানায় বাংলাদেশ নৌবাহিনীর একটি বাদকদল। সে সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের ডিফেন্স অ্যাডভাইজারসহ বাংলাদেশের নৌবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যুক্তরাজ্যের নৌবাহিনীর যুদ্ধজাহাজ এইচএমএস কেন্টে ৩২ জন কর্মকর্তা, ১৮৭ জন নাবিক, তিন জন বেসামরিক কর্মকর্তা রয়েছেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুক্তরাজ্যের নৌবাহিনীর যুদ্ধজাহাজ এইচএমএস কেন্ট বাংলাদেশে এসেছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে