30 C
আবহাওয়া
২:০৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » রাকসু নির্বাচন: হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪২ প্রার্থী নির্বাচিত

রাকসু নির্বাচন: হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪২ প্রার্থী নির্বাচিত


বিএনএ, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে মোট ৪২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর রাকসু রিটার্নিং কর্মকর্তা ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেতাউর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য ১১টি হল এবং ছাত্রীদের জন্য ৬টি হল রয়েছে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে রয়েছেন: বিজয়-২৪ হলে ৩ জন, মন্নুজান হলে ১ জন, রোকেয়া হলে ৯ জন, তাপসী রাবেয়া হলে ৩ জন, বেগম খালেদা জিয়া হলে ১০ জন, রহমতুন্নেসা হলে ৯ জন এবং জুলাই-৩৬ হলে ৭ জন।

তবে রোকেয়া, জুলাই-৩৬ ও রহমতুন্নেসা হলে নির্বাহী সদস্য পদে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি, ফলে ওই ৩টি পদ শূন্য থাকবে।

ড. সেতাউর রহমান জানান, যে পদগুলো ফাঁকা আছে, সেগুলো ছাড়া হল সংসদ চলবে; অন্য কোনোভাবে এগুলো পূরণ করা সম্ভব নয়।

এবারের নির্বাচনে রাকসুর মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০৫ জন, যার মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ ও পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন। কেন্দ্রীয় ছাত্র সংসদে ২৪৭ জন ও সিনেটে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৭টি হল সংসদে ৫৯৭ জন প্রার্থী অংশগ্রহণ করছেন। ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন ও এজিএস পদে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী