27 C
আবহাওয়া
২:১১ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » মধ্যরাতে নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিলো আওয়ামী লীগ

মধ্যরাতে নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিলো আওয়ামী লীগ

awameleauge

বিএনএ ডেস্ক: দলের নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। শনিবার (১৪ সেপ্টেম্বর) দিনগত মধ্যরাতে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নির্দেশনা দেয়া হয়। ফেসবুক পোস্টে দেয়া নির্দেশনাগুলো হলো–

‘প্রথম কাজ তৃণমূলের পাশে দাঁড়ানো। তথ্যের জন্য আওয়ামী লীগের অফিশিয়াল ইমেইলে [info@albd.org] যোগাযোগ করুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন প্রকার উসকানি বা প্ররোচনার ফাঁদে পা দেবেন না।’

‘সারাদেশে জুলাই মাসের শেষ দিকে ও আগস্টের শুরু থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর যত হামলা হয়েছে, ভাঙচুর, লুটপাট ও হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর ছবি এবং ভিডিও টুইটার [এক্স], ফেসবুক, ইউটিউবে প্রচার করুন। দেশবাসীকে জানাতে হবে কী নির্যাতন হয়েছে গত দেড় মাসে আওয়ামী লীগের উপর।’ ‘আমাদেরকে জনগণের আস্থা অর্জন করতে হবে, কোনো ধরণের উসকানিমূলক পোস্ট বা ভুয়া বার্তায় বিভ্রান্ত হবেন না।’

‘প্রতি মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয় ও নেতারকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটে যে ক্ষতি হয়েছে তা দেশের মানুষকে জানান, এবং বর্তমানে যারা দেশ চালাচ্ছে তাদের কাছেও আমরা দাবি জানাবো সকল হামলা, নির্যাতন, ভাঙচুর, লুটপাটের বিচার করতে হবে, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে’ উল্লেখ করা হয় ফেসবুকের ওই পোস্টে।

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের কারণে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গঠন হয় অন্তর্বর্তী সরকার। যেখানে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী ড. ইউনূস।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট