24 C
আবহাওয়া
১২:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » পটিয়ায় তরুণীর মরদেহ উদ্ধার

পটিয়ায় তরুণীর মরদেহ উদ্ধার

পটিয়ায় তরুণীর মরদেহ উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ায় রাস্তার পাশ থেকে অজ্ঞাতনামা এক আদিবাসী তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার ধলঘাট ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড মুকুটনাইট বাজারের পশ্চিম পাশ থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীর মরদেহ কম্বল মোড়ানো অবস্থায় ছিল। তার বয়স ২৫ থেকে ৩০ হতে পারে। কে বা কারা মরদেহটি রাস্তার ওপর ফেলে চলে গেছে তা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, তাকে গণধর্ষণের পর হত্যা করে ফেলে গেছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: বন্যা নিয়ন্ত্রণে খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের গেট

তিনি আরও বলেন, মরদেহের শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন নেই। তবে কপালের ভ্রুতে ছোট একটি আঘাতের চিহ্ন আছে। এটা হত্যা নাকি  অন্য কিছু সেটা ময়নাতদন্তের পর জানা যাবে। পিবিআই ফিঙ্গার প্রিন্ট নিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/বিএম /হাছিনাআখতার মুন্নী

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে