32 C
আবহাওয়া
৬:৪৪ অপরাহ্ণ - অক্টোবর ৬, ২০২৬
Bnanews24.com
Home » মিরসরাইয়ে পরীক্ষা দেয়নি ৬৯ শিক্ষার্থী

মিরসরাইয়ে পরীক্ষা দেয়নি ৬৯ শিক্ষার্থী

মিরসরাই

বিএনএ, মিরসরাই : এসএসসি ও সমমানের পরীক্ষায় রেজিস্ট্রেশন করেও পরীক্ষা দেয়নি  মিরসরাইয়ের ৬৯ পরীক্ষার্থী। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বাংলা প্রথমপত্র ও কুরআন মজিদ ও তাজবী পরিক্ষার মধ্য দিয়ে এসএসসি ও
সমমানের পরীক্ষা শুরু হয়।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবার মিরসরাই উপজেলার ৭৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬ হাজার ৪শ’৭৯ জন পরীক্ষার্থী রেজিস্টেশন করেন। তার মধ্যে এসএসসিতে ৫ হাজার ৪শ ৬৮ জন, দাখিলে ৯০৭, কারিগরি ও ভোকেশনালে ১০৪ জন। তবে পরীক্ষার প্রথমদিনেই ৬৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।

মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান বলেন, উপজেলার ৯টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনের পরীক্ষায় বাংলা প্রথমপত্র ৫৩ জন, দাখিলে কুরআন মজিদ ও তাজবিদে ১৫ ও কারিগরি ও ভোকেশনালে ১ জন সহ মোট ৬৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। প্রথম দিনের পরীক্ষা কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ছাড়া অত্যন্ত সুন্দরভাবে শেষ হয়েছে।

বিএনএ/আশরাফ, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে! চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ ‘মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত’- হুথি বিদ্রোহীদের হুঁশিয়ারি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি ঘোষণা শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্র-জার্মানির ৩ বিজ্ঞানী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ হামলা-ভাঙচুরের মামলায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিনের জামিন কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক আনোয়ারুল কবীর ঢামেকে বাথরুম থেকে তরুণীর মরদেহ উদ্ধার