33 C
আবহাওয়া
৪:৫০ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » সড়ক দুর্ঘটনার কবলে জেলেনস্কি

সড়ক দুর্ঘটনার কবলে জেলেনস্কি


বিএনএ, বিশ্বডেস্ক :ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্ক রাজধানী কিয়েভে একটি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ।  বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ভোরে জেলেনস্কির মুখপাত্র সেরহি নিকিফোরভ এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান। জেলেনস্কিকে বহনকারী একটি গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হয়। তবে তিনি গুরুতর আহত হননি।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর প্রেসিডেন্টকে একজন চিকিৎসক পরীক্ষা করেছেন। কোনো গুরুতর আঘাত পাওয়া যায়নি। দুর্ঘটনাটি তদন্ত করা হবে বলেও জানান তিনি।

এদিকে জেলেনস্কির গাড়ির সঙ্গে সংঘর্ষ হওয়া ব্যক্তিগত গাড়িটির চালকও আহত হন। জেলেনস্কির চিকিৎসকরাই তাকে চিকিৎসা দেন এবং তাকে একটি অ্যাম্বুলেন্সে রাখা হয়েছিল বলে জানান সের্হি নাইকিফোরভ।

এর কিছুক্ষণ পরেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে রাত্রিকালীন ভাষণ দেন জেলেনস্কি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর