বিএনএ, ছাগলনাইয়া : ছাগলনাইয়ার পূর্ব দেবপুর উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বিদায়ী শিক্ষকবৃন্দের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) উপজেলার পূর্ব দেবপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু।
বিদ্যালয়ের সভাপতি প্রকৌশলী নুরুল ইসলাম’র সভাপতিত্বে এবং ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন’র পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু তাহের, বিআরডিবির চেয়ারম্যান জাফর আহাম্মদ মজুমদার,উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক কফিল উদ্দিন সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ, উপজেলা যুবদলের আহবায়ক কাজী জসিম উদ্দিন, যুগ্ন আহবায়ক আব্দুল মোমিন ভূঁইয়া, মহামায়া ইউনিয়ন বিএনপি আহবায়ক ফজলুল করিম লিটন, যুগ্ম আহবায়ক মুন্সি আব্দুল কাইয়ুম, আবু সৈয়দ মেম্বার,কাজী মোজাম্মেল, মহামায়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ফজলুল মজিদ জোটন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াজুল হক তুহিন, পূর্ব দেবপুর উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইদ্রিস আলী প্রমুখ।
বিএনএ/আরিফ মোঃ মোদাচ্ছের হোসেন/এইচ.এম।
![]()

