28 C
আবহাওয়া
১:৫৪ অপরাহ্ণ - আগস্ট ১৬, ২০২৬
Bnanews24.com
Home » শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া


বিএনএ,বিশ্বডেস্ক: ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। শনিবার (১৫ আগষ্ট) ভোর ৪টা ৫৮ মিনিটের দিকে ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেংগারা প্রদেশের  ফ্লোরেস এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে।  ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১৫ কিলোমিটার।

বেশ কয়েকটি বাড়ি কম্পনের তীব্রতায় ভেঙে পড়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। দু’জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

ভূমিকম্পের পর সুনামির আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে কিছুক্ষণ পর দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা (বিএমকেজি) সুনামি সতর্কতা প্রত্যাহার করে।

বিএমকেজি জানায়, শক্তিশালী এই ভূমিকম্পের পর সুনামি সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছিল। এ কারণে পূর্ব নুসা তেংগারা, দক্ষিণ সুলাওয়েসি ও পশ্চিম নুসা তেংগারা প্রদেশে সতর্কতা জারি করা হয়। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছিল।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ