24 C
আবহাওয়া
৬:১৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » সপ্তাহে ক্লাস হবে পাঁচ দিন : শিক্ষামন্ত্রী

সপ্তাহে ক্লাস হবে পাঁচ দিন : শিক্ষামন্ত্রী


বিএনএ, চাঁদপুর : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের সপ্তাহে পাঁচ দিন ক্লাস হবে। এতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি হবে না। সোমবার (১৫ আগস্ট) চাঁদপুর সার্কিট হাউজে শিক্ষামন্ত্রী একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর থেকে নতুন শিক্ষাক্রমে পাঁচ দিনে ক্লাস হবে। বর্তমানে সারা বিশ্বে যে জ্বালানি সংকট চলছে এবং সেজন্য বিদ্যুৎ সাশ্রয়ের যে উদ্যোগগুলো নেয়া হয়েছে তার জন্য এখন থেকেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তিনি আরো বলেন, চলতি বছর থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যদি সপ্তাহে ৫ দিন ক্লাস নেয়া হয় তাহলে বিশেষ করে শহরে শিক্ষার্থীদের যাতায়াতে যে পরিমাণ যানবাহন চলে ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার হয় তার সাশ্রয় হবে। এই প্রক্রিয়ায় শিক্ষার্থীদের যে শিখন ঘাটতি নিরূপণ করা হয়েছে তা পুষিয়ে নেয়ার জন্য পরিকল্পনা চূড়ান্ত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরে অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী।

এরপর ডা: দীপু মনির এমপি চাঁদপুর জেলা প্রশাসন আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় অংশ নেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে