31 C
আবহাওয়া
৮:২৭ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » কাশিমপুর কারাগারে স্বজনের সঙ্গে কথা বললেন ৫ শ’ বন্দী

কাশিমপুর কারাগারে স্বজনের সঙ্গে কথা বললেন ৫ শ’ বন্দী

কাশিমপুর কারাগারে স্বজনের সঙ্গে কথা বললেন ৫ শ' বন্দী

বিএনএ, গাজীপুর: কাশিমপুর কারাগারে গভীর শ্রদ্ধা ও ভালবাসায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাতবার্ষিকী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ৫’শ বন্দীকে বাছাই করে বিনামূল্যে স্বজনদের সঙ্গে ১০ মিনিট করে কথা বলা সুযোগ দেওয়া হয়েছে। স্বাভাবিক সময়ে এখান থেকে স্বজনদের সঙ্গে কথা বলতে টাকা দিতে হয়। এ ছাড়া ২৫ জন বন্দিকে লুঙ্গি দেওয়া হয়েছে। হয়েচে ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস ও রক্তচাপ মাপা হয়েছে। করোনাকালে ভিটামিন সি-এর যোগান দিতে বন্দিদের লেবু এবং স্টাফদের এক পাতা করে সিভিট ট্যাবলেট দেওয়া হয়েছে।

অপর দিকে কাশিমপুর মহিলা কারাগারে মা বন্দিদের সঙ্গে আসা ২৯ জন ছেলে ও ২৯ জন মেয়ে শিশুর মাঝে চিত্রাঙ্কন, ছড়া ও কবিতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং তাদের সবার মাঝে সান্ত্বনা পুরস্কারও বিতরণ করা হয়।

কাশিমপুর হাই সিকিউিরিটি কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ সুপার এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর অতিরিক্ত দায়িত্বে থাকা জ্যেষ্ঠ জেল সুপার মো. গিয়াস উদ্দিন জানান, কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার এবং কাশিমপুর কারাগার পার্ট-১-এ জাতীয় শোক দিবসে বন্দিরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কোরখান খতম, মিলাদ-দোয়া ও আলোচনায় অংশ নিয়েছেন।

বিএনএ/রুকন,ওজি

Loading


শিরোনাম বিএনএ
পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮