31 C
আবহাওয়া
৬:৪৩ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রীর মৃত্যু

ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রীর মৃত্যু

ছাদ থেকে পড়ে

বিএনএ, ঢাকা : রাজধানীর হাজারীবাগে চারতলার ছাদ থেকে পড়ে ঝুমুর আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রী মারা গেছে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ঝুমুরের মা ঝর্ণা আক্তার জানান, বিকেলের দিকে হাজারীবাগের বাসার চারতলার ছাদে খেলাধুলা করার সময় অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে যায় ঝুমুর। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, তাদের বাড়ি বংশালের নাজিরা বাজার এলাকায়। বর্তমানে হাজারীবাগের বোরহানপুর ২ নম্বর গলিতে একটি ভাড়া বাসায় থাকেন। দুই বোন এক ভাইয়ের মধ্যে ঝুমুর ছিল দ্বিতীয়। হাজারীবাগের স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল ঝুমুর।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

বিএনএ/আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর