20 C
আবহাওয়া
৪:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বঙ্গবন্ধুর সমাধিতে বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির শ্রদ্ধাঞ্জলি

বঙ্গবন্ধুর সমাধিতে বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির শ্রদ্ধাঞ্জলি

বঙ্গবন্ধুর সমাধিতে বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির শ্রদ্ধাঞ্জলি

বিএনএ,বশেমুরবিপ্রবি: ‌জাতীয় শোক দিবস-২০২১ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বশেমুরবিপ্রবিসাস)। রোববার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যায়ের উপাচার্য ড.এ.কিউ.এম. মাহবুবের নেতৃত্বে টুঙ্গিপাড়াস্থ জাতির পিতার সমাধিসৌধে এই শ্রদ্ধা জানানো হয়।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান, রেজিস্ট্রার মো. আব্দুর রউফ, বশেমুরবিপ্রবিসাসের উপদেষ্টা মো. রেজোয়ান হোসেন, কার্যনির্বাহী সদস্য সাগর দে, সহযোগী সদস্য জহিরুল ইসলাম ও সাবেক সাংগঠনিক সম্পাদক চৌধুরী সালমান রহমান।

বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির শ্রদ্ধাঞ্জলি প্রদানের পূর্বে জাতির পিতার সমাধি সৌধে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বশেমুরবিপ্রবি ছাত্রলীগ, অফিসার্স অ্যাসোসিয়েশন ও কর্মচারি সমিতি।

বিএনএনিউজ/ফাহীসুল,মনির

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা