29 C
আবহাওয়া
৫:২২ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » দেশে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯৮ ডেঙ্গু রোগী

দেশে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯৮ ডেঙ্গু রোগী

ডেঙ্গু

বিএনএ,ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৮ জন। এর মধ্যে ঢাকাতেই  ১৮৯ জন। আর ঢাকার বাইরে রয়েছেন ৯ জন।

রোববার (১৫ আগস্ট)  স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (১৪ আগস্ট সকাল ৮টা থেকে ১৫ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ১৯৮ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার ১৮৯ জন এবং ঢাকার বাইরে ৯ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪৯ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৬০ জন আর অন্যান্য বিভাগে ৮৯ জন ভর্তি আছেন।

চলতি বছর ১ জানুয়ারি থেকে আজ (১৫ আগস্ট) পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছে ৬ হাজার ১০০ জন। তাদের মধ্য থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচ হাজার ২৬ জন রোগী।।

এছাড়া রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২৫ জনের মৃত্যুর খবর দিয়েছে। তবে, এ মৃত্যুর মধ্যে কোনটি ডেঙ্গুজনিত তা নিশ্চিত করেনি আইইডিসিআর।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট