25 C
আবহাওয়া
১০:০৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ইবিতে জাতীয় শোক দিবস পালিত

ইবিতে জাতীয় শোক দিবস পালিত

ইবিতে জাতীয় শোক দিবস পালিত

বিএনএ, ইবি : যাথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ পালিত হয়েছে। রোববার (১৫ আগস্ট) দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ১০টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এবং কালো পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান। এসময় সাথে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান।

পতাকা উত্তোলন শেষে প্রশাসন ভবনের সামনে থেকে এক সংক্ষিপ্ত র‍্যালি নিয়ে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় সাথে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান।

এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ (শিক্ষক ইউনিট), শাপলা ফোরাম, বিভিন্ন হল, অনুষদ, বিভাগ, কর্মকর্তা সমিতি, বঙ্গবন্ধু পরিষদ অফিসার ইউনিট, অফিসার্স এসোসিয়েশন, সহায়ক টেকনিক্যাল কর্মচারি সমিতি, ইবি ল্যাব স্কুল এন্ড কলেজ, ইবি শাখা ছাত্রলীগ, ইবি প্রেসক্লাব, ইবি রিপোর্টার্স ইউনিটি এবং বিভিন্ন সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ১ মিনিট নিরবতা পালন এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে সাথে নিয়ে ইবি ছাত্রলীগের পক্ষ থেকে অসচ্ছল, এতিম ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে যোহরের নামাজের পর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএনএনিউজ/তারিক,মনির

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন