30 C
আবহাওয়া
১২:০৬ অপরাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » জাপানি দুই শিশুকে নিয়ে আপিল বিভাগের আদেশ ২২ জুলাই

জাপানি দুই শিশুকে নিয়ে আপিল বিভাগের আদেশ ২২ জুলাই


বিএনএ, ঢাকা : জাপানি মায়ের কাছে জাপানে থাকা শিশু জেসমিন মালিকা ও বাংলাদেশি বাবা ইমরান শরীফের কাছে থাকা শিশু লাইলা লিনাকে কোন ব্যবস্থাপনায়, কোন দেশে বাবা-মা দেখার অধিকার পাবেন- এ বিষয়ে আদেশের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সোমবার (১৫ জুলাই) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগ এ দিন ধার্য করে আদেশ দেয়।

আদালতে নাকানো এরিকোর পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কেসি, অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট শিশির মনির। ইমরান শরীফের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার রাশনা ইমাম।

এর আগে গত ১০ জুলাই বড় কন্যা সন্তান জেসমিন মালিকাকে জাপানে রেখে বাংলাদেশে ফিরে এসেছেন জাপানি মা নাকানো এরিকো। বুধবার দুপুরে নাকানো এরিকো বাংলাদেশে ফিরে এসেছেন। বৃহস্পতিবার নাকোনো এরিকো বলেন, কোর্টের প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশে এসেছি।

তার আগে গত ৯ মে বড় কন্যা সন্তান জেসমিন মালিকাকে নিয়ে জাপানি মা নাকানো এরিকোর বাংলাদেশ ছেড়ে যাওয়ার ঘটনায় আদালত অবমাননা মামলার শুনানি ও হাইকোর্টের রায়ের বিরুদ্ধে উভয়পক্ষের আপিল শুনানির জন্য ১১ জুলাই দিন ধার্য করেন আপিল বিভাগ।

সেদিন আদালত বলেছিলেন, মামলার উভয়পক্ষের উপস্থিতিতে আমরা ওই দিন জাপানি শিশুদের নিয়ে আপিল মামলা নিষ্পত্তি করবো। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আট বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনা

 

 

 

 

Loading


শিরোনাম বিএনএ
সৌদি বিমানবন্দরে হামলা, নিহত ৩ ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু