25 C
আবহাওয়া
৯:৪০ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » কোপার ফাইনালে গাইতে কত টাকা নিলেন শাকিরা

কোপার ফাইনালে গাইতে কত টাকা নিলেন শাকিরা

sakira

বিনোদন ডেস্ক: ২০০৬ বিশ্বকাপের থিম সঙে কণ্ঠ দিয়েছিলেন কলম্বিয়ান গায়িকা শাকিরা। ২০১০ বিশ্বকাপে তার থিম সঙ অসম্ভব সাড়া ফেলেছিল। পরের বিশ্বকাপেও ছিল শাকিরার গান। কিন্তু লাতিন আমেরিকার গায়িকা হয়েও ফুটবলের সবচেয়ে পুরোনো আসর কোপা আমেরিকায় কখনও পারফর্ম করেননি এই পপ তারকা। এবার সেটাই হতে যাচ্ছে।

এবার যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় কোপা আমেরিকার ফাইনালে দেখা যায় শাকিরার নাচ ও গান। বাংলাদেশ সময় ভোর ৬টায় কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও কলম্বিয়া। ম্যাচের প্রথমার্ধের বিরতিতে পারফর্ম করতে দেখায় শাকিরা। ফলে বেড়ে যায় ফাইনাল ম্যাচের বিরতির সময়। অন্য ম্যাচগুলোতে বিরতি ১৫ মিনিটের হলেও, আর্জেন্টিনা ও কলম্বিয়ার ফাইনাল ম্যাচে প্রথমার্ধ শেষে দেওয়া হয় ২৫ মিনিটের বিরতি।

আর্জেন্টাইন এক সাংবাদিক জানিয়েছেন, এই পারফর্মেন্সের জন্য শাকিরা পারিশ্রমিক নিবেন ২ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ২৩ কোটি ৪৩ লাখ টাকা।

বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা