29 C
আবহাওয়া
৩:১৬ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » ফেনীতে পরিবেশ ক্লাবের গাছের চারা পেল শিক্ষার্থীরা

ফেনীতে পরিবেশ ক্লাবের গাছের চারা পেল শিক্ষার্থীরা

পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক

ফেনী প্রতিনিধি: ফেনীতে শিক্ষার্থীদের গাছ উপহার দিয়েছে পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক নামের একটি সংগঠন। রবিবার(১৪ জুলাই)  বিকালে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন, ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শফিকুর রিদওয়ান আরমান শাকিল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক সুমেন মন্ডল, ফেনী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক এর প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল বিন মাহমুদুল ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফয়সাল আহাম্মদ।

পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক এর প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল বিন মাহমুদুল বলেন, মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে সচেতনতার কোন বিকল্প নেই। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং মাদকবিরোধী বার্তা পৌঁছে দেওয়ার অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে ওষধি ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। এতে শিক্ষার্থীরা পরিবেশ সুরক্ষার বিষয়ে অবগত হতে পারবে।

নিজাম উদ্দিন, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট