30 C
আবহাওয়া
১২:০৯ অপরাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ফেনীতে বাস চাপায় প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

ফেনীতে বাস চাপায় প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

রবিউল আলম সামীর (২০)

ফেনী প্রতিনিধি : ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে উঠে গিয়ে রবিউল আলম সামীর (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

রবিবার (১৪ জুলাই) ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে এই দুর্ঘটনা ঘটে। সামির ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ছোচনা গ্রামের মো. সেলিমের ছেলে। সে ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এইচএসসি পরীক্ষার্থী সামির বারাহীপুরে শহীদ মেজর সালাহউদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শেষে বাড়ি ফিরতে চিওড়াগামী একটি বাসে ওঠে। পথিমধ্যে বাসটি ফতেহপুর এলাকায় মহাসড়কে ইউটার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে উল্টে যায়। এসময় গাড়ীর নিচে চাপা পড়ে সামির।

তাৎক্ষণিক পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এগিয়ে এসে সামীরকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, দুর্ঘটনাস্থল থেকে তিনজন যাত্রীকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। ক্ষতিগ্রস্ত বাসটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এবিএম নিজাম উদ্দিন, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
সৌদি বিমানবন্দরে হামলা, নিহত ৩ ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু