29 C
আবহাওয়া
৯:২০ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ৮০ গ্রাম ক্রিস্টাল মেথসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রামে ৮০ গ্রাম ক্রিস্টাল মেথসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রামে ৩ মাদক কারবারি গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে ৮০ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) ও ৫ হাজার ইয়াবা বড়িসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার (১৪ জুলাই)সন্ধ্যা সোয়া ৭টার দিকে নগরের কোতোয়ালী থানাধীন ব্রিজঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চন্দনাইশ থানা বৈলতলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের তালুকদার বাড়ির মৃত আব্দুর রহমানের ছেলে মো. জালাল আহাম্মদ(৪৩), একই এলাকার মো. মঈনুদ্দিনের ছেলে মো. ফারুক(৩০) ও সাতকানিয়া থানার কাঞ্চনা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চৌধুরী পাড়ার হারুনুর রশিদের ছেলে মো. তালাল (৩৫)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আরফাতুল ইসলাম বলেন, ৭টা ২০মিনিটে ব্রিজঘাট এলাকা থেকে অবৈধ মাদক দ্রব্যসহ মো. জালাল আহাম্মদ, মো. ফারুক ও মো. তালালকে গ্রেপ্তার করা হয়। এসময় জালালের হেফাজত থেকে কাগজ দ্বারা মোড়ানো ১টি সাদা রংয়ের বায়ুরোধক পলিব্যাগে ৮০ গ্রাম মেথামফিটামিন উপাদানযুক্ত দানাদার মাদকদ্রব্য (ক্রিস্টাল মেথ)উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৮ লাখ টাকা। ফারুক ও তালালের কাছ থেকে ৫ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের হয়েছে।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী