23 C
আবহাওয়া
১২:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে অবৈধ পশুর হাট: ৩ জনকে জরিমানা

চট্টগ্রামে অবৈধ পশুর হাট: ৩ জনকে জরিমানা

চট্টগ্রামে পাহাড় কাটায় ৭ লক্ষ টাকা জরিমানা

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামে নগরীর পতেঙ্গা থানাধীন স্টিল মিল বাজার ও কাঠগড় এলাকায় অবৈধভাবে কোরবানির পশু বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।  এসময় তিন মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে চসিক নির্ধারিত হাটে পশুগুলো নিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়।

বুধবার (১৪ জুলাই) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস এ অভিযানে নেতৃত্ব দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

এর আগের দিন মঙ্গলবার (১৩ জুলাই) বহদ্দারহাট সংলগ্ন এশিয়ান হাইওয়ের পাশে দু্ইটি খাইনে অবৈধভাবে কোরবানির পশু বিক্রির দায়ে খাইন মালিকদের ৪১ হাজার টাকা জরিমানা করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহযোগিতায় পরিচালিত অভিযানে ম্যাজিস্ট্রেটরা পথচারীদের মাস্ক বিতরণ করেন এবং নগরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেন।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা