26.8 C
আবহাওয়া
১:৫৮ অপরাহ্ণ - জুলাই ১৩, ২০২৬
Bnanews24.com
Home » ‌‌‌‌’সহজেই ইরান ও ইসরায়েলের মধ্যে চুক্তি করতে পারি’‌

‌‌‌‌’সহজেই ইরান ও ইসরায়েলের মধ্যে চুক্তি করতে পারি’‌


বিএনএ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে চলা সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িত নয়। তবে ইরান ও ইসরায়েলের মধ্যে চুক্তি করে, রক্তক্ষয়ী সংঘাতের অবসান করতে পারি ।

রোববার(১৫ জুন) বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, শনিবার রাতে ইরানে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের কিছুই করার নাই।

ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, তেহরানে ইসরায়েলের একের পর এক হামলা বন্ধে যুক্তরাষ্ট্র ও মিত্রদেশগুলো কোনো সহায়তা করছে না। ইসরায়েলকে সহায়তাকারী দেশগুলোতে হামলার হুঁশিয়ারিও দিয়েছে ইরান।

এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘ইরান যদি আমাদের ওপর যেকোনো ধরনের, যেকোনো উপায়ে হামলা করে, তাহলে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী এমন তৎপরতা চালাবে যা আগে কখনও দেখা যায়নি।’

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ