25 C
আবহাওয়া
৯:০৪ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বসতভিটার জমি বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

বসতভিটার জমি বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

বসতভিটার জমি বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারে বসতভিটার জমি বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইকে হত্যা করেছে বড় ভাই। বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ১১টার দিকে সদরের খুরুশ্কুল রাস্তারপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত বেলাল হোসেন (৪০) ও অভিযুক্ত মোস্তাক আহমেদ দুজনেই ওই এলাকার মৃত সাহাব উদ্দীনের ছেলে।

স্বজনদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য জানে আলম জানান, নিহত বেলাল হোসেন পৈত্রিক বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি এলাকায় ভিটা কিনে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছিলেন। এর মধ্যে পিতার মৃত্যু হলে পৈত্রিক বসতভিটায় ঘর করে বসবাস করতে চেষ্টা করছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন বড়ভাই মোস্তাক আহমদ। আজ সকালে বেলাল হোসেন পৈত্রিক ভিটায় গেলে আকস্মিকভাবে পিছন থেকে তার পিটে দায়ের কোপ দেয় বড় ভাই মোস্তাক আহমদ। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে বেলালকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, জমি বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড। নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনএনিউজ/ফরিদুল আলম শাহীন,বিএম

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন