26 C
আবহাওয়া
৮:২৬ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকা-১৭ আসন মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

ঢাকা-১৭ আসন মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচন বৃহস্পতিবার

বিএনএ, ঢাকা: জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। এই আসনের উপ-নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র অনলাইনে জমা নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

তফসিল অনুযায়ী, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ জুন, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তারিখ ১৮ জুন এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বুধবার (১৪ জুন) পর্যন্ত মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য প্রফেসর মোহাম্মদ এ আরাফাত আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেবেন।

রাজধানীর গুলশান, বনানী, ভাসানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে জাতীয় সংসদের ঢাকা-১৭ আসন গঠিত। আগামী ১৭ জুলাই কাগজের ব্যালটে ভোট অনুষ্ঠিত হবে এ আসনে।

বুধবার (১৪ জুন) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন বলেন, এ পর্যন্ত তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এগুলোর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী মো. মামুনুর রশিদ হার্ডকপিও জমা দিয়ে গেছেন। তিনি বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের মনোনীত।

এদিকে ঢাকা-১৭ আসনে আসন্ন উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য প্রফেসর মোহাম্মদ এ. আরাফাত নির্বাচন কমিশনে আজ মনোনয়নপত্র জমা দেবেন।

উল্লেখ্য, গত ১৫ মে মৃত্যুবরণ করেন চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক)। এরপর আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!