31 C
আবহাওয়া
৮:০১ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » শ্রীলঙ্কায় সরকারি কর্মীদের ছুটি সপ্তাহে ৩ দিন

শ্রীলঙ্কায় সরকারি কর্মীদের ছুটি সপ্তাহে ৩ দিন


বিএনএ, বিশ্বডেস্ক : শ্রীলঙ্কায় সরকারি চাকরিজীবীদের জন্য কর্মদিবস চার দিন করার সিদ্ধান্ত হয়েছে। সপ্তাহে তিন দিন ছুটি থাকবে। খুব শিগগিরই তা বাস্তবায়ন করা হবে। দেশটির মন্ত্রিসভায় সিদ্ধান্তটি চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। তবে স্বাস্থ্য, পানি, বিদ্যুৎ এবং অন্যান্য প্রয়োজনীয় ও অত্যাবশ্যকীয় সেবা খাত এর আওতামুক্ত থাকবে।

এখন থেকে শনি ও রোববারের সঙ্গে শুক্রবারও সাপ্তাহিক ছুটি হিসেবে গণ্য হবে। এতে করে সরকারি কর্মচারীরা তাঁদের বাড়ির পাশে বা অন্যত্র চাষাবাদের কাজ করার সুযোগ পাবেন, যা দেশে খাদ্যসংকটের একটা সমাধানও হতে পারে বলে মনে করা হচ্ছে।

অর্থনৈতিক সংকট মোকাবিলায় এ পদক্ষেপ নিচ্ছে কলম্বো। এর মাধ্যমে দেশটির সরকার জ্বালানি ও খাদ্য সমস্যারও সমাধান করতে চাইছে।

শ্রীলঙ্কার সরকারি খাতে কর্মচারীর সংখ্যা প্রায় ১০ লাখ। কিন্তু কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট চলছে দেশটিতে। কয়েক মাস ধরে শ্রীলঙ্কায় বৈদেশিক মুদ্রার মজুতের চরম সংকট দেখা দিয়েছে। এতে করে জ্বালানি, খাদ্য ও ওষুধের মতো জরুরি পণ্যগুলোও আমদানি করতে পারছে না দেশটির সরকার।

 

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম