22 C
আবহাওয়া
৮:১৭ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ছুরিকাঘাতে যুবক আহত

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক আহত

Remove term: ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই যুবক আহত ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই যুবক আহত

বিএনএ, ঢাকা : রাজধানীর মিরপুরে শাহ আলী এলাকায় লিটন বিশ্বাস (৪৫) নামে এক ব্যক্তিকে পূর্বশক্রতার জেরে ছুরিকাঘাত করেছেন মেহেদী নামে এক যুবক। পরে স্থানীয় লোকজন ঘটনার পরপর মেহেদীকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে।

সোমবার দিবাগত রাত পৌনে ১টায় আহত লিটনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়। তবে তার অবস্হা আশংকাজন।

পথচারী রজ্জব হাওলাদার জানান,  সোমবার রাত সাড়ে ১১টার দিকে মিরপুর-১ নম্বর সেকশনের নিউ সি ব্লকের ৩ নম্বর রোডে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে আমরা ২ জন তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসি।

রজ্জব আরও জানান, লিটন বলেছেন- মেহেদী তাদের বাসায় খাবার খেতেন। খাবারের টাকা নিয়ে তার সঙ্গে ঝগড়া হয়। তার জেরে তাকে ছুরিকাঘাত করেছেন। লিটন মিরপুর-১ নম্বর নিউ সি ব্লকের ৩ নম্বর রোডের ১৫/১৮ বাসায় ভাড়া থাকেন। তার বাবার নাম পিয়ার আলী বিশ্বাস।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, রাতে মিরপুর থেকে ছুরিকাঘাতে আহত অবস্থায় লিটনকে ঢামেকে আনা হয়েছে। তার পেটে ও শরীরে বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করা হয়েছে।তার অবস্হা আশংকাজনক।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা