20 C
আবহাওয়া
৪:৫১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » আরসার আস্তানায় র‍্যাবের অভিযান, গোলাগুলি

আরসার আস্তানায় র‍্যাবের অভিযান, গোলাগুলি

তমব্রু

বিএনএ ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লাল পাহাড়ে আরসার আস্তানায় অভিযান চালাচ্ছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব)। এখন পর্যন্ত সেখান থেকে মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠীটির দুই সদস্যকে গ্রেপ্তারের পাশাপাশি বহু অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৫ মে) ভোররাত থেকে এ অভিযান শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে ক্যাম্পে রোহিঙ্গা হেডমাঝিসহ কয়েকজনকে গুলি ও গলা কেটে হত্যার ঘটনা ঘটছে। এরই প্রেক্ষিতে রোহিঙ্গা ক্যাম্পে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে র‌্যাব। তারই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উখিয়ার ক্যাম্পসংলগ্ন গহীন পাহাড়ে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার আস্তানার অবস্থান শনাক্ত করা হয়।

মঙ্গলবার (১৪ মে) দিবাগত রাত ২টা থেকে অভিযান শুরু হয় এবং পুরো লাল পাহাড় ঘিরে ফেলা হয়। এক পর্যায়ে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করে। জবাবে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। অভিযান এখনো চলমান রয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের ওই অধিনায়ক।

বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা