27 C
আবহাওয়া
৯:৫৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ট্রাকের চাপায় এক নারী নিহত

রাজধানীতে ট্রাকের চাপায় এক নারী নিহত

ট্রাকের চাপা

বিএনএ, ঢাকা : রাজধানীর তুরাগ থানার কামারপাড়া এলাকায় ট্রাকের চাপায় আম্বিয়া বেগম (৪৮) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে মহিউদ্দিন (১৬) আহত হয়েছে। লাশ হয়ে বাড়ীতে যেতে হলো। রোববার (১৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সকাল ৯টার দিকে চিকিৎসক আম্বিয়াকে মৃত ঘোষণা করেন।

নিহতের আরেক ছেলে শামছুদ্দিন জানান, চাঁদপুর জেলার উত্তর মতলব থানার গোয়ালভাওর গ্রামে বাড়ি। বর্তমানে তুরাগ কামারপাড়া রোসাদিয়া এলাকায় ভাড়া থাকেন তারা। তিনি আরও জানান, আমিসহ মা (আম্বিয়া বেগম) বাবা (মোজাম্মেল হক) ও ছোট ভাই মহিউদ্দিন মিলে চারজন গ্রামের বাড়ি চাঁদপুর যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হই। রাস্তা দিয়ে হেঁটে তুরাগ বাসস্ট্যান্ডে যাচ্ছিলাম। এ সময় একটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে মা ও ভাই মহিউদ্দিন রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তবে আমি ও বাবা অক্ষত আছি।পরে আহত দুজনকে উদ্ধার করে ইস্ট-ওয়েস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে আম্বিয়া বেগমকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আর আহত মহিউদ্দিন চিকিৎসাধীন আছেন। তবে তার অবস্থা শঙ্কামুক্ত।

বিএনএনিউজ২৪.কম/আজিজুল/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা