23 C
আবহাওয়া
১১:৫০ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » জাল টাকা তৈরির সরঞ্জামসহ রোহিঙ্গা আটক

জাল টাকা তৈরির সরঞ্জামসহ রোহিঙ্গা আটক


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে জাল নোট তৈরির সরঞ্জামসহ মো. আবু তাহের (৬৫) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। শনিবার (১৪ মে) বালুখালী ৮নং ক্যাম্প থেকে তাকে আটক করা হয়।

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।

আটক আবু তাহের উখিয়া বালুখালী ৮নং ক্যাম্পের মৃত লাল মিয়ার ছেলে।

পুলিশ সুপার নাইমুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং ক্যাম্পে অভিযান চালিয়ে জাল নোট তৈরির সরঞ্জামসহ এক রোহিঙ্গাকে আটক করা হয়। এসময় তার বসতঘর তল্লাশি করে ৭৬ বান্ডেল জাল টাকা তৈরির কাগজ ও এক কৌটা জাল টাকা তৈরির রং উদ্ধার করা হয়।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত ব্যক্তিকে উখিয়া থানায় প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা