28 C
আবহাওয়া
২:৩৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » বনানীতে বহুতল ভবনে আগুন

বনানীতে বহুতল ভবনে আগুন

আগুন

বিএনএ, ঢাকা : রাজধানীর ব্যস্ততম বনানী এলাকায় একটি ১১তলা ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানীর ১২ নম্বর রোডের ৪৪ নম্বর বাড়ির ওই ভবনের ১১তলার একটি কাপড়ের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান গণমাধ্যমকে জানান, আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১১তলা ওই ভবনের ওপরের তলায় আগুন লাগে। বর্তমানে আমাদের পাঁচটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলেও জানান তিনি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত