25 C
আবহাওয়া
১০:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » সেপটিক ট্যাংকে মিললো কলেজছাত্রের মরদেহ

সেপটিক ট্যাংকে মিললো কলেজছাত্রের মরদেহ


বিএনএ, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে সেপটিক ট্যাংক থেকে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে সাতুটিয়া দক্ষিণপাড়া থেকে গলায় প্লাস্টিকের দড়ি পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল আলীম (১৮) ঘাটাইলের চানতারা গ্রামের সৌদি প্রবাসী জহুরুল ইসলামের ছেলে। সে কালিহাতী শাজাহান সিরাজ কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল।

নিহতের পেটে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। গলায় প্লাস্টিকের দড়ি পেঁচানো ছিল। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়।

স্থানীয়রা জানান, দক্ষিণপাড়া এলাকার জামাল বাদশার বসতঘরের পেছনে সেপটিক ট্যাংকের ভেতরে মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করে।

এর আগে গত শনিবার সকালে কোচিং করার জন্য বাড়ি থেকে বের হন আব্দুল আলীম। এরপর আর ফেরেননি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আদিবুল ইসলাম বলেন, মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। দ্রুত সময়ে ঘটনার রহস্য উদঘাটন করা হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা