24 C
আবহাওয়া
১:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের বাকলিয়ায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে শামীম আরা (১৯) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে কাঁচাবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

পরে বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শামীম আরা বাকলিয়ার কালামিয়া বাজার এলাকার মো. ইউসুফের মেয়ে। তার স্বামী একজন প্রবাসী।

পারিবারিক কলহের জেরে এ আত্মহত্যা বলে ধারণা পুলিশের।

বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ফরহাদ বলেন, সেহেরি খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে দেখে সে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে আমাদের খবর দিলে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করি।

তিনি আরও বলেন, পরিবারিক কলহের কারণে সে আত্মহত্যা করতে পারে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!