20 C
আবহাওয়া
৩:১৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » বধূ বেশে নায়িকা দীঘি

বধূ বেশে নায়িকা দীঘি

দিঘী

বিনোদন ডেস্ক:  সম্প্রতি মুক্তি পেয়েছে প্রার্থনা ফারদিন দীঘি অভিনীত দুটি চলচ্চিত্র। ‘তুমি আছো, তুমি নেই’ আর ‘টুঙ্গি পাড়ার মিয়া ভাই’।

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের শুটিং শেষ করে দেশে ফিরেছেন এই চিত্রনায়িকা। আর ফিরেই চমকে দিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বউয়ের সাজে ছবি প্রকাশ করেছেন। ছবি দেখে অনেকে মনে করছেন তবে কি জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন নায়িকা? কে পাত্র, বিস্তারিত কি?

এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেল বিয়ের পাত্রী হিসেবে নয়, একটি ফ্যাশন হাউসের ফটোশুটের জন্য দীঘিকে বউ সাজতে হয়েছে। সেই আয়োজনে ধূসর, গোলাপিসহ বিভিন্ন রঙের লেহেঙ্গায় বউ সাজে ধরা দিয়েছেন নতুন এক দীঘি।

এটিই এই নায়িকার ক্যারিয়ারে প্রথম ব্রাইডাল ফটোশুট। যার কারণে বেশ উচ্ছ্বসিত দীঘি। তিনি বলেন, প্রথমবার ব্রাইডাল শুট করেছি। অনেক ভালো লেগেছে। ছোটবেলা থেকেই দেখেছি নামী দামি তারকারা বিয়ের ফটোশুট করেন৷ এবার নিজেও সেই সুযোগ পেলাম। ভালো ব্রান্ড আর আয়োজন ভালো হলে মডেলিংয়েও নিয়মিত থাকব।

জানা গেছে দিঘীর সঙ্গে একটি স্বনামধন্য ফ্যাশন হাউসের মডেল হয়েছেন অপু বিশ্বাস, রেবেকা রউফ, বারিশা হকসহ আরও কয়েকজন।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী