29 C
আবহাওয়া
৩:৪২ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » সেরার স্বীকৃতির দিন দ.আফ্রিকাকে হারালেন পাক অধিনায়ক বাবর আজম

সেরার স্বীকৃতির দিন দ.আফ্রিকাকে হারালেন পাক অধিনায়ক বাবর আজম

পাক অধিনায়ক বাবর আজম

বিএনএ, স্পোর্টস ডেস্ক :  একদিনের ক্রিকেটে আইসিসির সেরার শিরোপা পাবার দিন পাকিস্তানকে টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় এনে দিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।  টি-টোয়েন্টিতে প্রথম শতরান হাঁকান তিনি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে শতরান করে দলকে ৯ উইকেটে জেতালেন পাক অধিনায়ক। তাঁর মারমুখি খেলায় ১২২ রানের  ওপর ভর করে এই ম্যাচ জেতার পর চার ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।

বুধবার(১৪ এপ্রিল) সেঞ্চুরিয়ানে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হেনরিক ক্লাসেন। এইডেন মার্করামের ৬৩ ও জেনিম্যান মালানের ৫৫ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০৩ রান তোলে দক্ষিণ আফ্রিকা।

বাবর আজম ও মুহম্মদ রিজওয়ানের জুটি তোলেন ১৯৭ রান। এরপর টি-টোয়েন্টিতে প্রথম শতরান করে বাবর যখন ৫৯ বলে ১২২ রানে থামলেন, তখন পাকিস্তানের জয় নিশ্চিত। তাঁর এই বিস্ফোরক ইনিংস ১৫টি চার ও ৪টি ছয় দিয়ে সাজানো ছিল। উইকেটরক্ষক রিজওয়ান ৪৭ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন। ফলে ১৮ ওভারে ১ উইকেটে ২০৫ রান তুলে জয় নিশ্চিত করে পাকিস্তান। এর আগে একদিনের সিরিজেও ২-১ ব্যবধানে জিতেছিল পাক দল।

বিএনএনিউজ২৪/এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট