25 C
আবহাওয়া
৯:১৪ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » নাটোরে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ: গ্রেপ্তার ২

নাটোরে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ: গ্রেপ্তার ২

নাটোরে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ:গ্রেপ্তার ২

বিএনএ, নাটোর: নাটোরের বড়াইগ্রামে প্রতিবন্ধী এক কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) দিবাগত রাতে বড়াইগ্রাম উপজেলার মুশিন্দা এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বড়াইগ্রাম উপজেলার মুশিন্দা এলাকার প্রতিবন্ধী কিশোরীকে মোবাইল ফোনে বাড়ির বাইরে ডেকে নেন প্রতিবেশী যুবক মনির হোসেন সরকার। পরে কিশোরীকে বাড়ির পাশে আমবাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন মনির হোসেনের সঙ্গে থাকা যুবক কামরুল ইসলাম। এ সময় ভুক্তভোগীর পরিবার মেয়েটিকে খোঁজাখুঁজির একপর্যায়ে আমবাগান থেকে তাকে উদ্ধার করে। এই ঘটনায় পুলিশ খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে মুশিন্দা এলাকার মনির হোসেন সরকার, কামরুল ইসলাম ও মাহফুজ নামের তিন যুবককে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে মাহফুজকে ছেড়ে দেয় পুলিশ। বর্তমানে ভুক্তভোগী বড়াইগ্রাম থানায় রয়েছে। এই ঘটনায় তার বাবা বাদী হয়ে দুইজনকে আসামি করে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়াইগ্রাম থানা পুলিশের ওসি (ভারপ্রাপ্ত) মাহাবুবুর রহমান বলেন, এই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। দুইজনকে গ্রেপ্তার করা রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা