24 C
আবহাওয়া
১:১৩ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » আইসিসির কভার ফটোতে টাইগাররা

আইসিসির কভার ফটোতে টাইগাররা


বিএনএ, স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক টি-২০তে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের সঙ্গে চারবারের দেখাতেই তিন জয় তুলে নিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিশ্বমঞ্চে হেরে গেলেও ঘরের মাঠে ইংলিশদের রীতিমতো তুলোধুনো করে ছাড়লো টাইগাররা।

বাংলাদেশের এমন অর্জনকে বড় করে দেখছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)ও। তারা সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার আর ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেজের কভার ফটো বানিয়েছে ৩-০ ব্যবধানে জয়ের পর উদযাপনের ছবিটিকে।

বাংলাদেশের গৌরবগাঁথা সাফল্যে মন ছুঁয়ে গেছে আইসিসির কারণ  বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে  সিরিজ  জয়  যে কোন  বড় দলের জন্য স্বপ্নই বটে। টি-টোয়েন্টিতে পিছিয়ে থেকেও সে স্বপ্ন পূরণ করেছে লাল সবুজের প্রতিনিধিরা।

প্রসঙ্গত, মঙ্গলবার ইংল্যান্ডকে ১৬ রানে হারিয়ে ধবলধোলাই মিশন পূর্ণ করে বাংলাদেশ। ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে (প্রথম দল অস্ট্রেলিয়া) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে সব কটি ম্যাচে হারানোর কৃতিত্ব দেখিয়েছে টাইগাররা।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!