31 C
আবহাওয়া
২:১৭ অপরাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » মার্কিন ড্রোন ধ্বংস করল রুশ যুদ্ধবিমান

মার্কিন ড্রোন ধ্বংস করল রুশ যুদ্ধবিমান


বিএনএ, বিশ্বডেস্ক : রুশ হামলায় ধ্বংস হলো আমেরিকার নজরদারি একটি ড্রোন। মঙ্গলবার (১৪ মার্চ) ইউক্রেনের উপকূলে কৃষ্ণসাগরের আকাশে এ ঘটনা ঘটে।

প্রকাশিত খবরে বলা হচ্ছে, কৃষ্ণসাগর উপকূলে এমকিউ-৯ র‌্যাপটর গোত্রের এই ড্রোনটি নজরদারি চালানোর সময় রুশ এসইউ-২৭ যুদ্ধবিমান সেটিকে ধ্বংস করেছে। পেন্টাগনের ইউরোপিয়ান কমান্ড এ ঘটনাকে রাশিয়ার বেপরোয়া ও অপেশাদার আচরণ বলে অভিহিত করেছে।

তবে মস্কো ড্রোনটি বিধ্বস্তের কারণ অস্বীকার করেছে।

ইউএস ইউরোপিয়ান কমান্ড বলেছেন, রাশিয়ার দুটি সু-২৭ যুদ্ধবিমান আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের মনুষ্যবিহীন এমকিউ-৯ রিপারকে আটকে দিয়ে এর প্রপেলার কেটে দেয়।

তারা জানায়, ‘সংঘর্ষের আগে বেশ কয়েকবার সু-২৭ একেবারে বেপরোয়া,পরিবেশগতভাবে অস্বাস্থ্যকর এবং অপেশাদার পদ্ধতিতে এমকিউ-৯ এর সামনে জ্বালানী ফেলে উড়ে যায়।’

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘তীক্ষ্ণ’ কৌশলের ফলে মনুষ্যবিহীন এমকিউ আকাশযানটি একটি অনিয়ন্ত্রিত ফ্লাইটের রেঞ্জে ঢুকে পড়ে দ্রুত উচ্চতা হ্রাস করায় সেটি পানির পৃষ্ঠের সাথে ধাক্কা খায়।’

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, তারা এ ঘটনার প্রতিবাদ জানাতে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
স্বরাষ্ট্রমন্ত্রী: বিরোধী দল সংবিধান সংশোধনীতে সহযোগিতা করছে না বন্যা আশঙ্কায় সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি জাপান-বাংলাদেশ শ্রম চুক্তি সই ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার