20 C
আবহাওয়া
৫:৪১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রোহিঙ্গা প্রত্যাবাসনে টেকনাফে মিয়ানমার প্রতিনিধি দল

রোহিঙ্গা প্রত্যাবাসনে টেকনাফে মিয়ানমার প্রতিনিধি দল

রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে টেকনাফে মিয়ানমার প্রতিনিধি দল

বিএনএ, কক্সবাজার: রোহিঙ্গাদের প্রত্যাবাসনের প্রস্তুতি দেখতে মিয়ানমারের ১৭ জনের একটি প্রতিনিধি দল কক্সবাজারের টেকনাফে পৌঁছেছে। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপ থেকে বুধবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে তারা টেকনাফ জেটিঘাটে এসে পৌঁছান।

এসময় শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তা, স্হানীয় প্রশাসন বিজিবিসহ আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তারা তাদের স্বাগত জানান।

শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, রোহিঙ্গাদের প্রত্যাবাসন কার্যক্রমের প্রাথমিক প্রস্তুতি হিসেবে মিয়ানমার ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা টেকনাফে এসেছেন। টেকনাফে মিয়ানমারের প্রতিনিধি দল প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি মিয়ানমারের প্রতিনিধি দল শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া স্বদেশে ফিরে যেতে ইচ্ছুক কয়েকশ রোহিঙ্গার প্রতিনিধি দলের সঙ্গেও মতবিনিময় করবেন। প্রতিনিধি দল মিয়ানমারে ফিরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের তালিকা যাচাই-বাছাই করবে। এ ছাড়া প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শনের কথা রয়েছে।

প্রথম দিকে পরিবারভিত্তিক প্রত্যাবাসনের আওতায় এক হাজারের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার কথা এখন বলা হচ্ছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতোপূর্বে মিয়ানমারকে ৮ লাখ ৬২ হাজার রোহিঙ্গার একটি তালিকা দেওয়া হয়েছিল। বাংলাদেশের দেওয়া এই তালিকা যাচাই-বাছাই শেষে প্রায় ৭০ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছিল মিয়ানমার।

বিএনএ/ শাহীন, বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা