28 C
আবহাওয়া
৬:০১ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সেন্টমার্টিনে চবি শিক্ষার্থীদের ওপর জাহাজ স্টাফদের হামলা, আহত ১০ 

সেন্টমার্টিনে চবি শিক্ষার্থীদের ওপর জাহাজ স্টাফদের হামলা, আহত ১০ 


বিএনএ, কক্সবাজার : সেন্টমার্টিন দ্বীপ থেকে টেকনাফে ফেরার পথে দুই দফা হামলার শিকার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা। এসময় বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে বেক্রুজ-১ জাহাজের স্টাফদের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এতে শিক্ষক ও ছাত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হৃদয় সাহা বলেন, ‘মঙ্গলবার সেন্টমার্টিন থেকে জাহাজটিতে ফিরছিলেন চবির ৭৫ শিক্ষার্থী। মাঝপথে এসে নির্ধারিত আসন থেকে তুলে দেয় জাহাজের স্টাফরা। তুলে দেয়ার কারণ জানতে চাওয়ায় শিক্ষার্থীদের মারধর শুরু করে স্টাফ ও যাত্রীবেশে ওঠা তাদের বন্ধুরা। পরে যখন জাহাজ দমদমিয়া ঘাটে ভেড়ে তখন আরেক দফা মারধর শুরু করে তারা। এতে ১০ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিএনএনিউজ/এইচ এম ফরিদুল আলম শাহীন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা