33.1 C
আবহাওয়া
১০:৫৪ পূর্বাহ্ণ - জুন ১৫, ২০২৬
Bnanews24.com
Home » ভাইয়ের জানাজায় অংশ নিতে শামসুল ইসলামকে প্যারোলে মুক্তি

ভাইয়ের জানাজায় অংশ নিতে শামসুল ইসলামকে প্যারোলে মুক্তি

ভাইয়ের জানাজায় অংশ নিতে শামসুল ইসলামকে প্যারোলে মুক্তি

বিএনএ, চট্টগ্রাম: ভাইয়ের জানাজায় অংশ নিতে সাতকানিয়া-লোহাগাড়ার সাবেক এমপি আ ন ম শামসুল ইসলামকে প্যারোলে মুক্তি দিয়েছেন। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুর ২টায় চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে আ ন ম শামসুল ইসলামের ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তিনি নিজেই।

এর আগে সোমবার (১৪ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে তার মেজ ভাই ব্যাংকার এ এস এম রফিকুল ইসলাম মারা যান। এর পরিপ্রেক্ষিতে সরকার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি আ ন ম শামসুল ইসলামকে জানাজা শেষ হওয়া পর্যন্ত প্যারোলে মুক্তি দেয়।

জানাজার আগে আ ন ম শামসুল ইসলাম বলেন, আমাদের ৫ ভাইয়ের মধ্যে রফিকুল দ্বিতীয়। হঠাৎ করে গত রাত ৩টার দিকে আল্লাহর হুকুমে তিনি চলে গিয়েছেন। আমাদের সবাইকে চলে যেতে হবে। আমার ভাইয়ের জন্য আপনারা আন্তরিকভাবে দোয়া করবেন, যদি কোন গুনাহ করে থাকেন আল্লাহ যেন মাফ করে দেন। ওনাকে যেন জান্নাতুল ফেরদৌসের অধিবাসী বানায়।

জানাজা শেষে তাকে নিয়ে আবার কারাগারের পথে রওনা হয় চট্টগ্রাম মহানগর পুলিশের একটি বিশেষ গাড়ি।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা, খুলছে হরমুজ প্রণালি ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক সংসদে হিজাব নিয়ে কটাক্ষের অভিযোগ, ঢাকা-চট্টগ্রামে বিক্ষোভের ডাক শিবিরের সীমান্তে 'পুশ ইনের' চেষ্টার বিরুদ্ধে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিবাদ সমাবেশ প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার সোহেল-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ নেপাল থেকে ৪০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ আনতে দেবে না ভারত চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার