23 C
আবহাওয়া
১:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » টিকার কারণে কোভিড পজিটিভ হবার আশঙ্কা নেই–স্বাস্থ্য অধিদপ্তর

টিকার কারণে কোভিড পজিটিভ হবার আশঙ্কা নেই–স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থ্য অধিদপ্তর

ঢাকা (১৫ মার্চ): কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের কারণে কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষায় পজিটিভ হবার কোনো আশংকা নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর সোমবার(১৫মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চলমান কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমে ব্যবহৃত কোভিশিল্ড ভ্যাকসিনের দু’টি ডোজ গ্রহণের ন্যূনতম দুই সপ্তাহ পর থেকে সর্বোচ্চ প্রতিরোধ সক্ষমতা তৈরি হয়। তাই এই সময়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে না চললে কোভিড-১৯ রোগে আক্রান্ত হবার আশংকা থেকে যায়।

সুতরাং ভ্যাকসিন গ্রহণের পূর্বে এবং পরেও মাস্ক ব্যবহারসহ অন্যান্য স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে হবে। অগ্রাধিকার তালিকাভুক্ত এবং ৪০ (চল্লিশ) বছর ও তদূর্ধ্ব সকলকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমে নিবন্ধনপূর্বক নির্ভয়ে টিকা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তর আহ্বান জানিয়েছে।

অনলাইন নিবন্ধন লিংক: www.surokkha.gov.bd ।

বিএনএনিউজ২৪/এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা