30 C
আবহাওয়া
৬:৪৫ অপরাহ্ণ - মে ৭, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপি ৪৯.৯৭% ও জামায়াত ৩১.৭৬% ভোট পেয়েছে

বিএনপি ৪৯.৯৭% ও জামায়াত ৩১.৭৬% ভোট পেয়েছে


বিএনএ, ঢাকা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মোট ভোটের ৪৯ দশমিক ৯৭ শতাংশ ও জামায়াতে ইসলামী ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দলভিত্তিক ভোটের তথ্য প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির তথ্য অনুযায়ী, অন্যান্য দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক দল (এনসিপি) ৩ দশমিক শূন্য ৫ শতাংশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২ দশমিক ৭ শতাংশ ও বাংলাদেশ খেলাফত মজলিস ২ দশমিক শূন্য ৯ শতাংশ ভোট পেয়েছে।

এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা সম্মিলিতভাবে ৫ দশমিক ৭৯ শতাংশ ভোট পেয়েছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ