33 C
আবহাওয়া
৮:০৯ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৬
Bnanews24.com
Home » টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

সাতকানিয়ায় কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বিএনএ, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকার ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার জোকারচর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক মোহাম্মদ আমির আলী কালিহাতী উপজেলার গোহালিয়া বাড়ি গ্রামের আমজাদ আলীর ছেলে এবং শরীফ উদ্দিন একই এলাকার আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি প্রাইভেটকার জোকারচর এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় একটি ব্যাটারিচালিত ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও এক যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরীফ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য আমির আলীকে ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান।

এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ