32 C
আবহাওয়া
৩:৫১ অপরাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১২টি দোকান পুড়ে ছাই

ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১২টি দোকান পুড়ে ছাই

পটিয়ায় আগুনে পুড়লো সাত দোকান

বিএনএ,ঢাকা: রাজবাড়ীর বালিয়াকান্দি উপ‌জেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১২টি দোকান পুড়ে ছাই হ‌য়ে‌ছে। এতে অর্ধকোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়।

সূত্র জানায়, বহরপুর বাজারের শ্যামল কুমারের মুদি দোকান থেকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। প‌রে, মুহূর্তের মধ্যে আগুন আশপা‌শের দোকান গু‌লো‌তে ছড়িয়ে প‌রে। খবর পেয়ে, বা‌লিয়াকা‌ন্দি ফায়ার সা‌র্ভিস ও সি‌ভিল ডি‌ফেন্স স্টেশ‌নের ২ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহ‌যো‌গিতায় প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষ‌তিগ্রস্ত মুদি দোকানি জানান, আগুনে আমার সব শেষ হ‌য়ে গে‌ছে। গোডাউনে প্রায় ৪০ লাখ টাকার মালামাল ছিলো। এরমধ্যে উদ্ধার কর‌তে পেরেছি ২০ লাখ টাকার মত মালামাল। তাছাড়া দোকানে নগদ প্রায় এক লক্ষ টাকাসহ মালামাল পুড়ে‌ছে। এ অবস্থায় ১৫ লক্ষ টাকার ব্যাংক লোন প‌রি‌শোধ কীভাবে করবো বুঝতে পারছি না। আমার মতো অ‌নেক ব্যবসায়ীদের লোন ক‌রে ব্যবসা কর‌ছে।

বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ সৈয়দ শরাফত আলী তুহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তা‌দের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিক ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হ‌য়ে‌ছে। ক্ষয়-ক্ষতির বিষয়‌টি এখনও নিরূপণ করা সম্ভব হয়নি ।

বিএনএনিউজ / আরএস

Loading


শিরোনাম বিএনএ
সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫