26 C
আবহাওয়া
৩:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ফেনী আলিয়া মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

ফেনী আলিয়া মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ


বিএনএ, ফেনী : ফেনী আলিয়া কামিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী ) ফেনী আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবু সেলিম মাহমুদ উল হাসান।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাছানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক রিজিওনাল অফিসার সামছুল করিম মজুমদার, কুমিল্লা শিক্ষা বার্ডের সাবেক পরিচালক আবদুল কাদের।

মাদ্রাসার প্রভাষক মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য  সিরাজুল ইসলাম পাটোয়ারী, সাইফ উদ্দিন আহমেদ জিতু, শরিফ উল্লাহ ও সাংবাদিক মুহাম্মদ আবু তাহের ভঁূইয়া। এ সময় মাদ্রাসার শিক্ষক—শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

শেষে উপস্থিত অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বিএনএনিউজ/এবিএম নিজাম উদ্দিন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের