23 C
আবহাওয়া
১১:৩৩ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » হাটহাজারীতে সেপটিক ট্যাংকে দুই শ্রমিকের মৃত্যু

হাটহাজারীতে সেপটিক ট্যাংকে দুই শ্রমিকের মৃত্যু


বিএনএ, হাটহাজারী : চট্টগ্রামের হাটহাজারীতে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে উপজেলার ১৩নং দক্ষিণ মাদার্শা এলাকার ৬নং ওয়ার্ডে সরওয়ার চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, মো. ইয়াসিন (২৭) ও মো. বাদশাহ (২৬)।

ঘটনার সত্যতা নিশ্চি তরেছেন হাটহাজারী ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা রুবেল হোসেন।

তিনি জানান, বিকালে ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দুই শ্রমিককে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাটহাজারী থানার মদুনাঘাট ফাঁড়ির এসআই মো. আলমগীর জানান, নির্মাণাধীন ওই ভবনের সেপটিক ট্যাংকে তিন শ্রমিক কাজ করতে নামলে দুইজন অসুস্থ হয়ে যান। এ ঘটনায় দুইজনের মৃত্যু হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা