27 C
আবহাওয়া
১:৪০ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » বাড়ির চারপাশে সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসা

বাড়ির চারপাশে সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসা


বিএনএ ডেস্ক, ঢাকা: মাদক বাণিজ্য নির্বিঘ্ন করতে কুমিল্লায় বাড়ির চারপাশে সিসি ক্যামেরা লাগান মনির হোসেন। তার বাড়ি বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের গাছতলা এলাকায়।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মনির হোসেন। পরে তার বসত ঘর থেকে ১৮১৫ পিস ইয়াবা ও ৫শ গ্রাম গাঁজা উদ্ধার অভিযানকারী দল।

মনির পালিয়ে গেলেও মাদক বাণিজ্যে সহযোগিতা করার অপরাধে গ্রেফতার করা হয় মনির হোসেনের স্ত্রী জেসমিন আক্তারকে।

কুমিল্লা জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, মনির হেসেন সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করে অভিযানের খবর পেয়ে পালিয়ে যায়। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট