25 C
আবহাওয়া
৪:১৫ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ২৬ ফেব্রুয়ারি শেষ হচ্ছে টিকার প্রথম ডোজ

২৬ ফেব্রুয়ারি শেষ হচ্ছে টিকার প্রথম ডোজ


বিএনএ ডেস্ক, ঢাকা: করোনা সংক্রমণ রোধে প্রথম ডোজের টিকাদান কার্যক্রম শেষ হচ্ছে আগামী ২৬ ফেব্রুয়ারি। এদিন সারা দেশে সর্বোচ্চ সংখ্যক প্রথম ডোজের টিকা দেওয়ার বিশেষ প্রচারাভিযান শুরু করছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এক ভিডিও বার্তায় এসব তথ্য জানান।

এখনো যারা টিকা গ্রহণ করেননি তাদের টিকা গ্রহণের আহ্বান জানান তিনি। বলেন, সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে, যারা হাসপাতালে ভর্তি হয়েছেন ও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তাদের বেশিরভাগই টিকা গ্রহণ করেননি। যারা টিকা গ্রহণ করেছেন তাদের মধ্যে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা কম।

জনান, ২৬ ফেব্রুয়ারি একদিনে সর্বোচ্চ সংখ্যক প্রথম ডোজের টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে প্রথম ডোজের টিকাদান কার্যক্রম শেষ হবে। পরে দ্বিতীয় ও বুস্টার ডোজ দেয়া হবে।

২০২১ সালের ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তাকে টিকা দেয়ার মাধ্য়মে দেশে প্রথম টিকা কার্যক্রম শুরু হয়।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!