23 C
আবহাওয়া
১১:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » করোনার টিকা নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি

করোনার টিকা নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি

করোনার টিকা নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি

বিএনএ, ঢাকা: করোনার  টিকা নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি বেনজীর আহমেদ। সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তারা টিকা গ্রহণ করেন।

এ সময় সবাইকে টিকা নিয়ে দেশকে কোভিড মুক্ত করার আহ্বানও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মুস্তাফা কামাল উদ্দীন টিকা গ্রহণ করেন। এ ছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় টিকা গ্রহণ করেন।এই হাসপাতালে প্রতিদিন ১৮টি বুথের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষসহ ৩ হাজার মানুষকে টিকা দেওয়া হয়।

এদিকে রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে- এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৯ লাখ ৬ হাজার ৩৩ জন। এদের মধ্যে পুরুষ ৬ লাখ ২৬ হাজার ৪৬৯ জন এবং নারী ২ লাখ ৭৯ হাজার ৫৬৪ জন। এ ছাড়া সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে মোট ৪২৬ জনের মধ্যে।

বিএনএ/ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা