25 C
আবহাওয়া
৯:৪১ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » পণ্যের দাম নিয়ে অভিযোগ করা যাবে ‘৩৩৩’ নম্বরে

পণ্যের দাম নিয়ে অভিযোগ করা যাবে ‘৩৩৩’ নম্বরে


বিএনএ, ঢাকা : জাতীয় জরুরি সেবা হটলাইন ‘৩৩৩’ নম্বরে নতুন সেবা যোগ হচ্ছে। বাজারে কোন পণ্যের দাম বেশি নেওয়া হলে  ‘৩৩৩’ নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে। এমনটাই জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।

সোমবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে বিভিন্ন খাতের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে তিনি একথা জানান।

তিনি আরও জানান, বর্তমানে ৩৩৩ নম্বরে যেসব সেবা পাওয়া যাচ্ছে, তা অব্যাহত থাকবে। তবে, নতুন সেবা পেতে ৩৩৩ নম্বরে ডায়াল করার পর আরেকটি ডিজিট চাপতে হবে। অভিযোগ এলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, এছাড়া ৩১ জানুয়ারির মধ্যে একটি নতুন ওয়েবসাইট খোলা হবে, যেখানে গ্রাহকরা বিভিন্ন পণ্যের দাম ও মজুতের তথ্য পাবেন।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন